How to use bowmela.com
শরয়ীগত দিক থেকে অন্যান্য ওয়েব ভিত্তিক মাধ্যমে ছবি প্রকাশ, চ্যাটিং সুবিধা থাকাটা বৈধ নয়। এমনকি ম্যাচ ছাড়াই তথ্য আদান-প্রদান বা ছবি আদান প্রদানও শরয়ীসিদ্ধ নয়। ঘটকরা যত্র-তত্র ছবি ও ব্যক্তিগত আলোচনা ছাড়াই বায়োডাটা চালান করেন, যেটি সম্ভ্রান্ত বা মুসলিম পরিবারগুলোর জন্য শরয়ী ও তথ্যগত ঝুকি বাড়ায়। তাই প্রচলিত ধারার বাহিরে আন-নূর ম্যাচিং টীম ব্যক্তিগত, পারিবারিক, ধর্মীয় অবস্থন, মানসিক অবস্থান বিবেচনায় নিজেরা ম্যাচ করা ছাড়া বায়োডাটা আদান-প্রদান করে না।
দ্বীনদার ভাই ও বোনদের মাঝে দ্বীনের প্রতি আগ্রহ থাকা সত্ত্বেও আমরা শরয়ী ও মানসিক দিকে অনেক ভিন্নতা দেখতে পাই। আন-নূরের অভিজ্ঞ বিবাহ ও দাম্পত্য পরামর্শকগণ তাই শরয়ী চিন্তা-ভাবনা, মানহাযগত ভিন্নতা বিবেচনায় পাত্র-পাত্রীদের ম্যাচ করে থাকেন। এছাড়া মানসিকতা বিবেচনা ও মানসিক স্বাস্থ্য বিষয়ে ধারণা রেখে কাউন্সেলিং ও ম্যাচিং সম্পাদন করে আন-নূর টীম। তাই কাজের শুরুতেই পাত্রদের সাথে পুরুষ কাউন্সেলর ও পাত্রীদের সাথে মহিলা কাউন্সেলর বিস্তারিত কথা বলে বুঝে নেয়ার চেষ্টা করেন।
আন-নূর টীম দায়িত্বপ্রাপ্ত পাত্র/পাত্রীদের জন্য আলাদাভাবে তাদের অভিজ্ঞ মার্কেটিং ও সলুশন টীমের মাধ্যমে প্রত্যেক পাত্র/পাত্রীদের জন্য পাত্র/পাত্রী অনুসন্ধানে পরিকল্পনা গ্রহণ করে। অনলাইন, অফলাইন, জেলাভিত্তিক, প্রশাসনিক, পেশাগত নানা ক্ষেত্র থেকে পাত্র/পাত্রী অনুসন্ধানের জন্য প্রত্যেকের জন্য আলাদাভাবে সময়, শ্রম ও অর্থ খরচ করে কার্যসম্পাদনের চেষ্টা করে আন-নূর টীম।